আজ (২৬ ডিসেম্বর) জোরাওয়ারের জন্মদিন। ছেলের জন্মদিনে আর থাকতে পারলেন না ভারতীয় ব্যাটার। আবেগঘন পোস্ট করলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ধাওয়ান লেখেন, ‘তোমাকে এক বছর দেখিনি। প্রায় তিন মাস ধরে সব জায়গায় আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাই তিন মাস আগে শেষ বার তোমার সঙ্গে কথা বলার ছবিই দিলাম। শুভ জন্মদিন।’
.png)
ধাওয়ান জানিয়েছেন, ছেলেকে দেখতে না পেলেও তাদের মধ্যে টেলিপ্যাথির যোগ রয়েছে। তিনি বলেন, ‘তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না। কিন্তু আমাদের টেলিপ্যাথির যোগ রয়েছে। তোমাকে নিয়ে গর্বিত। আমি জানি তুমি খুব ভাল আছ।’
জন্মদিনের বার্তায় ছেলেকে মূল্যবোধের শিক্ষা দিয়েছেন ধাওয়ান। ভারতীয় ব্যাটার লেখেন, ‘বাবা সব সময় তোমাকে মিস করে। ভগবানের আশীর্বাদে আমাদের আবার দেখা হবে। সেই দিনের অপেক্ষায় আছি। প্রার্থনা করি তুমি নম্র, ভদ্র, ধৈর্যশীল এবং একই সঙ্গে শক্তিশালী হও।’
তিনি আরো লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা না হলেও তোমাকে রোজ মেসেজ করি। তুমি ভাল আছ কি না সেই খোঁজখবর নিই। আমি কী করছি সেই কথাও জানাই। কিন্তু তুমি সে সব দেখতে পাও না। তোমার বাবা তোমাকে খুব ভালবাসে।’
আয়েশার সঙ্গে বিয়ে হওয়ার পরে বেশ কয়েক বছর এক সঙ্গে ছিলেন তারা। সেই সময় ধাওয়ানের খেলা দেখতে মাঠেও যেতেন তিনি। কিন্তু ২০২২ সাল থেকে তাদের সম্পর্ক খারাপ হয়। স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগও করেন ধাওয়ান।
এক বছর ধরে আয়েশা ও ধাওয়ান আলাদা থাকেন। জোরাওয়ার মায়ের কাছে থাকে। জাতীয় দলের জার্সিতেও দীর্ঘ দিন দেখা নেই ধাওয়ানের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আর খুব বেশি দেখা যায় না। কিন্তু ছেলের জন্মদিনে থাকতে না পেরে মেসেজ করলেন তিনি।