ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

বাংলাদেশ অনেক মানসম্পন্ন একটি দল: স্যান্টনার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ২৬ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ অনেক মানসম্পন্ন একটি দল: স্যান্টনার
ছবি- সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে রয়েছে বাংলাদেশ দল। এরই মধ্যে দুদলের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। বাকি রয়েছে সীমিত ওভারের সিরিজটি। আর সেখানেই সফরকারীদের বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছেন কিউই দলপতি মিচেল স্যান্টনার।

বুধবার নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২ টা ১০ মিনিটে। এ ম্যাচের আগে দুই দলের অধিনায়ক সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। 

আজ ট্রফি উন্মোচনের পর সংবাদ মাধ্যমকে স্যান্টনার বলেন, ‘ওয়ানডে সিরিজ অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাংলাদেশ তিনটি ম্যাচেই ভালো খেলেছে। বিশেষ করে তৃতীয় ম্যাচে তারা দারুণ করেছে। আশা করছি এই সিরিজেও বেশ ভালো রকমের লড়াই হবে।’

Advertisement

প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হওয়া বাংলাদেশ দল শেষ ম্যাচে কিউইদের উড়িয়ে দেয়। ম্যাচটিতে ৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। স্বাভাবিকভাবেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-২০ সিরিজ শুরু করবে সফরকারীরা। 

সিরিজ শুরুর আগে কিউই অধিনায়ক বলেন, ‘আসলে আমরা ভালো একটি দলের বিপক্ষে খেলেছি সেদিন। তারা দেখিয়ে দিয়েছে কতটা প্রতিদ্বন্দ্বিতা তারা গড়তে পারে। সিরিজে মাঠে নামার আগে আমরা জানতাম বাংলাদেশ অনেক মানসম্পন্ন একটি দল।’

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়ে আগামী বছর টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছেন বলে জানালেন স্যান্টনার, ‘এই সিরিজ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাদের সামনে যা আছে সেখানেই আমাদের খেলতে হবে। এখানে বাংলাদেশের বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে আশা করছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!