ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতকে কাঁদানো হেডের হাতেই মাসসেরার পুরস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ১১ ডিসেম্বর ২০২৩
ভারতকে কাঁদানো হেডের হাতেই মাসসেরার পুরস্কার
ট্রাভিস হেড। ছবি- সংগৃহীত

গত ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবার শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদে স্বাগতিকদের হারানোর রাতে ম্যাচসেরা হয়েছিলেন অজি ওপেনার ট্রাভিস হেড। মূলত তার সেঞ্চুরিতেই ভারতের স্বপ্নভঙ্গ হয়েছে। এবার তার হাতেই উঠল আইসিসির নভেম্বরের মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।

ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হেড। তবে গত নভেম্বরে সেরার হওয়ার লড়াইয়ে তাকে কড়া টক্কর দিয়েছেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতীয় পেসার মোহাম্মদ শামি। 

বিশ্বকাপে ‘ইতিহাসেরই সেরা’ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। আর শামি দেরিতে সুযোগ পেয়েও ‘ক্যারিয়ারের সেরা’ পারফরম্যান্স উপহার দিয়েছেন। কিন্তু মাত্র দুই ম্যাচের পারফরম্যান্সের জোরে ম্যাক্সওয়েল ও শামিকে ছাপিয়ে গেছেন হেড। 

Advertisement

ওয়ানডেতে গত মাসে ২২০ রান করেছেন হেড। এর মধ্যে ম্যাচ জেতানো সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিও আছে। কিন্তু দুইটি ইনিংসই অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন মুহূর্তে খেলেছেন, সেমিফাইনাল ও ফাইনালে। দুটি ম্যাচেরই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!