সিলেটের স্পিনিং উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের। মূলত চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর কৌশল ছিল টাইগার অধিনায়ক এবং কোচের। সেই টোটকা কাজে লেগেছিল। এমনকি কাজে এসেছিল এক পেসার নিয়ে খেলার নীতিও। ঢাকা টেস্টের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আভাস দিয়েছেন পঞ্চম দিনের খেলা নিয়ে। শেষ পর্যন্ত তাই হলো।
দ্বিতীয় টেস্টেও এক পেসার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। সিলেট টেস্টের দলটাকেই দেখা যাবে মিরপুরে।
.png)
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে কোনো বদল আনেনি স্বাগতিকরা।
নিউজিল্যান্ড দল অবশ্য মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। আগের ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন ইশ সোধি। সিলেটের উইকেটে এই লেগ স্পিনার মোটেই সুবিধা করতে পারেননি। তাকে বাদ দিয়ে এই টেস্টে দলে নেয়া হয়েছে স্পিনার মিচেল স্যান্টনার।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল।