ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঢাকা টেস্টে নিউজিল্যান্ড দলে চমক!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ৫ ডিসেম্বর ২০২৩
ঢাকা টেস্টে নিউজিল্যান্ড দলে চমক!
ছবি: সংগৃহীত

টাইগারদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে কিউইদের হয়ে একাদশে জায়গা পাননি রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। তবে সিরিজে ঘুরে দাঁড়াতে এ দুজনকে দেখা যেতে পারে মিরপুরের টেস্টে- এমন আভাস মিলছে।

মিরপুরের একাডেমি মাঠে দীর্ঘ সময়ও অনুশীলন করতে দেখা গেছে তাদের। তবে এ বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো কথা বলেননি দলটির অধিনায়ক টিম সাউদি। তিনি বলেছেন, ‘হ্যাঁ, ১৫ জনের সবারই বেশ ভালো সুযোগ রয়েছে। আমরা আগামীকাল সকালে আরও একবার উইকেটের দিকে চোখ বুলাব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কারা খেলবে, কাদেরকে বাদ দেওয়া হবে। তবে হ্যাঁ, আমি মনে করি ১৫ জনই খেলার জন্য প্রস্তুত।’

সিলেট টেস্ট হারের পর এবার ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড। যেকোনো উপায়ে সিরিজে ড্র করাটাই হবে তাদের মূল লক্ষ্য। ব্যাটিংয়ে কি আক্রমণাত্মক কৌশল বেছে নেবে তারা?

Advertisement

এমন প্রশ্নের জবাবে সাউদি বলেন, ‘না। আমাদের দলের প্রত্যেকেরই আক্রমণাত্মক ও রক্ষণাত্মক দিক দু দিকেই ভালো খেলার কৌশল জানা আছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য আমাদের প্রত্যেক ব্যাটসম্যানেরই আছে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!