ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্ব ক্রীড়াঙ্গনে ভাইবোনের অনন্য ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৪, ২ ডিসেম্বর ২০২৩
বিশ্ব ক্রীড়াঙ্গনে ভাইবোনের অনন্য ইতিহাস
ফাইল ছবি

বিশ্ব তথা ভারতীয় দাবায় অন্যরকম ইতিহাস। ভাইয়ের পর গ্র্যান্ডমাস্টার হলেন বোনও। ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছেন বৈশালী রমেশবাবু। তার ভাই আগেই গ্র্যান্ডমাস্টার হয়েছেন। যার নাম রমেশবাবু প্রজ্ঞানন্দ।

এর ফলে বিশ্বের প্রথম সহোদর ভাইবোন হিসাবে গ্র্যান্ডমাস্টার হয়েছেন বৈশালী এবং প্রজ্ঞানন্দ।

দাবা বিশ্বে প্রজ্ঞানন্দ এখন পরিচিত নাম। বিশ্বের সমস্ত দাবাড়ুরা তাকে সমীহ করেন। ম্যাগনাস কার্লসেনের মতো খেলোয়াড়কেও হারতে হয়েছে তার কাছে। এবার গ্র্যান্ডমাস্টার হলেন প্রজ্ঞানন্দর বোন।

Advertisement

কোনেরু হাম্পি এবং হারিকা দ্রোনাভাল্লির পর ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন বৈশালী। শুক্রবার স্পেনের একটি প্রতিযোগিতায় ২৫০০ ফিদে রেটিং অর্জন করার সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমাস্টার হন তিনি।

গত কাতার ওপেনেই গ্র্যান্ডমাস্টারের তৃতীয় নর্ম পেয়েছিলেন। বাকি ছিল শুধু রেটিংয়ে ২৫০০ পয়েন্ট স্পর্শ করা। বৈশালী প্রথম জিএম নর্ম পেয়েছিলেন ২০১৯ সালে। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক স্তরে দাবা খেলছেন তিনি।

২২ বছরের এ ভারতীয় দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন তুরস্কের টামের তারিক সেলবেলকে। স্পেনের প্রতিযোগিতায় প্রথম দু’রাউন্ডেই জয় পেয়েছেন তিনি।

বৈশালী বলেন, ‘খুব ভাল লাগছে। গ্র্যান্ডমাস্টার হতে পেরে আমি ভীষণ খুশি। কিন্তু এখানে মাত্র দু’রাউন্ড খেলা হয়েছে। আপাতত এই প্রতিযোগিতায় মন দিতে চাইছি।’

তিনি আরো বলেছেন, ‘যখন দাবা খেলতে শুরু করেছিলাম, তখন থেকেই লক্ষ্য ছিল গ্র্যান্ডমাস্টার হওয়ার। লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর পর থেকে মনের মধ্যে বেশ উত্তেজনা হচ্ছিল। আবার কিছুটা চাপও লাগছিল।

দ্বিতীয় রাউন্ডের মাঝের কিছুটা সময় ভাল খেলতে পারিনি। তাই চাপটা বেশি লাগছিল। যাই হোক শেষ পর্যন্ত জিততে পেরেছি। এখন আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!