ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাটে ফিলিস্তিনের পতাকা, জরিমানা গুনলেন পাক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ২৭ নভেম্বর ২০২৩
ব্যাটে ফিলিস্তিনের পতাকা, জরিমানা গুনলেন পাক ক্রিকেটার
ছবি- সংগৃহীত

ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন পাকিস্তানি ব্যাটার আজম খান। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সবখানেই দাপুটে ব্যাটিং করেন তিনি। তবে এবার ফিলিস্তিনের সমর্থন করতে গিয়ে জরিমানা গুনতে হলো এ ব্যাটারকে।

রোববার পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপের একটি ম্যাচে ফিলিস্তিনের পতাকার স্টিকার লাগানো ব্যাট দিয়ে ব্যাটিং করতে নামেন আজম খান। পরে বিষয়টি পিসিবির নজরে এলে এই তরুণ ক্রিকেটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ন্যাশনাল টি-২০তে রোববার করাচি হোয়াইটসের হয়ে ব্যাট করতে নামেন আজম খান। ব্যাটে ফিলিস্তিনির পতাকা লাগানো একটি ব্যাট নিয়ে ক্রিজে আসেন এ ব্যাটার। মাঠে নামার আগে যদি আম্পায়ারের অনুমতি নিয়ে নামতেন তিনি, তাহলে হয়তো তার জমিমানা হতো না। কিন্তু তিনি সেটা করেননি। 

Advertisement

ম্যাচ চলাকালে যখন আম্পায়ারের নজরে আসে বিষয়টি, তখন তাকে এ বিষয়ে সতর্ক করা হয়। কিন্ত আজম খান বিষয়টি মেনে নেননি। এই কারণে শেষ পর্যন্ত জরিমানা গুনতে হলো এই ব্যাটারকে। তবে কেবল গতকালের ম্যাচেই ফিলিস্তিনের পতাকা ব্যবহার করেছেন আজম খান, বিষয়টি এমন নয়। এর আগের দুটি ম্যাচেও তিনি ফিলিস্তিনির পতাকার স্টিকার ব্যবহার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!