গত ১৯ নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায় ভারত। হাতছোঁয়া দূরত্বে গিয়ে বিশ্বকাপ ছুঁতে না পারার জন্য ক্রিকেটপ্রেমীদের একাংশ ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করছেন। এর রেশ আরো কয়েকদিন থাকবে তা বলাই যায়।
তবে সব কিছু ছাপিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য বেটোটা অ্যাডভোকেট। গত ২০ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে তারা। যেখানে ভারতের ১১ খেলোয়াড়কে কোলের শিশু বানিয়ে দেয় তারা। আর সেই পোস্টে ‘লাইক’ দিয়ে বিতর্ক আরো উস্কে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ম্যাক্সওয়েলরা।
.png)
দ্য বেটোটার প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, ‘হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন হেড। তার পাশে ১১ জন নার্সের কোলে ১১ জন বাচ্চা। যাদের মুখগুলি বিশ্বকাপ ফাইনালে অংশ নেয়া ভারতের ১১ জন ক্রিকেটারের। সঙ্গে খেলা হয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি ১১টি পুত্র সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।’
এই ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখে ভারতের ক্রিকেটপ্রেমীরা ক্ষোভে ফুঁসছে।
অন্যদিকে এ বিতর্ককে আরো উস্কে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স ও ম্যাক্সওয়েলরা। কেননা তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে ‘লাইক’ দিয়েছেন। যা ছবিটির প্রতি এক প্রকার সম্মতিই বলে ধরে নেয়া যায়। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশ তাদের পাল্টা ক্ষোভ জানিয়েছেন।