ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ে আনন্দের জোয়ারে ভাসছেন কামিন্স-হেডরা। সেই সঙ্গে অজিদের অভিনন্দন জানানোর তালিকাটাও দীর্ঘ হচ্ছে। এ তালিকায় আছেন বাবর আজমও। তবে তার অভিনন্দনবার্তায় ভিন্ন গন্ধ পাচ্ছেন অনেকেই।
বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে বাবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অভিনন্দন ক্রিকেট অস্ট্রেলিয়া। ফাইনালে কী দাপুটে পারফরম্যান্স!’এই অভিনন্দন বার্তাকে খোদ পাকিস্তানি ভক্তদের অনেকেই বিরাট কোহলির প্রতি ‘প্রতিশোধ’ হিসেবে দেখছেন।
.png)
এর আগে ২০২২ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল পাকিস্তানের। সেদিন ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লেখেন, ‘অভিনন্দন ইংল্যান্ড। এটা (বিশ্বকাপ শিরোপা) তোমাদেরই প্রাপ্য।’ সঙ্গে একটি থাম্বস আপের ইমোজিও জুড়ে দেন।
এক বছর আগে ও পরের কোহলি-বাবরের ইনস্টাগ্রাম স্টোরির পার্থক্য হচ্ছে, কোহলি ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার মুহূর্তের একটি ছবি জুড়ে দিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়াকে বাবরের অভিনন্দন বার্তায় কোনো ছবি নেই, লেখাটা দেওয়া হয়েছে কালো ব্যাকগ্রাউন্ডে।