বিশ্বকাপ শিরোপা খুইয়ে ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেটাররা কি করেছেন কিংবা তাদের প্রতিক্রিয়ায় কেমন ছিল, এ সব নিয়ে ভক্তদের আগ্রহদের কমতি নেই।
হারের পর ড্রেসিংরুমের বিধ্বস্ত পরিবেশের মধ্যেই নিজের কর্তব্য পালন করেন ফিল্ডিং কোচ টি দিলীপ। সেরা ফিল্ডারের পুরস্কার চলতি বিশ্বকাপে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়ার অভিনব এই উদ্যোগ।
.png)
প্রতিটা ম্যাচের শেষে সমর্থকদের চোখ থাকতে কে সেরা ফিল্ডার হবেন সেদিকে। আকর্ষণের আরো একটা কারণ ছিল। সেটি হলো এ পুরস্কারজয়ীদের নাম ঘোষণায় অভিনবত্ব। ড্রেসিংরুমের উৎফুল্ল পরিবেশ দেখেও এতদিন মন ভরেছে ক্রিকেটপ্রেমীদের। অথচ ফাইনালের পর দেখতে হলো ঠিক তার উল্টো ছবি।
এদিন সেরা ফিল্ডারের নাম ঘোষণায় কোনো অভিনবত্ব দেখা গেল না। আগের ম্যাচের সেরা ফিল্ডারের খেতাবজয়ী রবীন্দ্র জাদেজা শুধু এলেন, কোহলির গলায় সেরা ফিল্ডারের পুরস্কারটি তুলে দিলেন এবং তাকে শান্ত্বনা দিলেন। গোটা ব্যাপারটাই কেমন যেন দায়সারা মনে হয়েছে, সেটাই স্বাভাবিক হয়তো।
আসলে ফাইনালে ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও অস্ট্রেলিয়া পেছনে ফেলেছে ভারতকে। অস্ট্রেলিয়া যেখানে ফিল্ডিংয়েই অন্তত ৩০-৪০ রান বাঁচিয়েছে, সেখানে ভারতীয়রা অনেকটাই ঢিলেঢালা ছিলেন। এসবের মধ্যেও ডেভিড ওয়ার্নারের ভালো একটা ক্যাচ নিয়েছেন কোহলি। মাঠেও সক্রিয় ছিলেন ফিল্ডিংয়ে। সেজন্য তাকেই দেওয়া হয় ওই পুরস্কার।