ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

টানা ১৬ ওভারে বাউন্ডারি নেই ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ১৯ নভেম্বর ২০২৩
টানা ১৬ ওভারে বাউন্ডারি নেই ভারতের
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত। যেখানে টস হেরে আগে ব্যাট করছে স্বাগতিকরা। ইনিংসের শুরুটা ভালোই ছিল রোহিতদের। কিন্তু তিন টপ অর্ডারকে হারিয়ে হঠাৎ চাপে পড়ে মেন ইন ব্লুজরা। বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়া তাদেরকে এমনভাবে চেপে ধরেছে, টানা ১৫ ওভার কোনো বাউন্ডারি নেই রোহিত শর্মার দলের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান। বিরাট কোহলি ৫০ ও লোকেশ রাহুল ২৮ রানে অপরাজিত আছেন।

ষষ্ঠ ট্রফি জিততে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলপতি প্যাট কামিন্স। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল।

Advertisement

তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ৪ ওভার ভালোই কাটে ভারতের। দুই ওপেনার এ সময় যোগ করেন ৩০ রান। পঞ্চম ওভারে প্রথম আঘাত হানে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বলে মাত্র ৪ রানে আউট হন গিল।

শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসেনি ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলি দলকে রান রেট ঠিক রেখে এগিয়ে নিতে থাকেন। সেই ধারাবাহিকতায় ফিফটির পথে ছিলেন রোহিত।

তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে এসে ম্যাক্সওয়েলের বলে পরাস্ত হন রোহিত। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৪৭ রান করেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে প্যাট কামিন্সের বলে ৫ রান করে আউট হন শ্রেয়স আইয়ার।

অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারানোর পর সাবধানে খেলতে থাকেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এ দুই ব্যাটার উইকেট ধরে রেখে খেলায় মনযোগী। এরই মাঝে ৫৬ বলে ফিফটির দেখা পেয়েছেন কোহলি।

অ্যাডাম জাম্পার বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতকে পৌঁছান চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। অন্যপ্রান্তে রাহুল ২৫ রানে ব্যাট করছেন। দুজনের জুটিতে ভর করে ভালো পুঁজির অপেক্ষায় স্বাগতিক ভারত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!