দলীয় ১৭.৪ ওভারে বাস ডি লিডের বলে ওয়েসলি বারেসির হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন রোহিত। যাওয়ার আগে তিনি খেলেন ৫৪ বলে ৬১ রানের ইনিংস। এরপর মাঠে নামেন শ্রেয়স আইয়ার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৬৫ রান। পিচে বিরাট কোহলি (৩৭*) ও শ্রেয়স আইয়ার (১০*) রানে অপরাজিত আছেন।
ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১০০ রান।
.png)
ব্যক্তিগত ৫১ রান করে আউট হয়েছেন গিল। তিনি থামলেও আক্রমণ অব্যাহত রেখেছেন রোহিত। দেখে-শুনে খেলে ক্যারিয়ারে ৫৪তম ফিফটি পূরণ করেন রোহিত শর্মা। ফিফটির পর পরেই আউট হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন ভারতীয় এই ওপেনার।
দলীয় ১৭.৪ ওভারে বাস ডি লিডের বলে ওয়েসলি বারেসির হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন রোহিত। যাওয়ার আগে তিনি খেলেন ৫৪ বলে ৬১ রানের ইনিংস। এরপর মাঠে নামেন শ্রেয়স আইয়ার।
এখন পর্যন্ত ওয়ানডেতে মাত্র ২বার মুখোমুখি হয়েছে ভারত ও নেদারল্যান্ডস। দু’বারই বিশ্বকাপের মঞ্চে। দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত। ২০০৩ সালে ৬৮ রানে এবং ২০১১ সালে ৫ উইকেটে জিতেছিলো ভারত।