ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

আজমতের ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২১, ১০ নভেম্বর ২০২৩
আজমতের ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান
আজমতউল্লাহ ওমরজাই

বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান। যেখানে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে এগোচ্ছে আফগান আটলানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩৪.৩ ওভারে ছয় উইকেটে ১৫০ রান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে আফগানিস্তান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার মিলে নির্বিঘ্নে ৮ ওভার কাটিয়ে দেন।

Advertisement

নবম ওভারের শুরুতেই কেশব মহারাজের ঘূর্ণিতে কাটা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। আউট হওয়ার আগে তিনি করেন ২৫ রান। 

পরে বাইশ গজে আসেন রহমত শাহ। এরপরই সাজঘরের পথ ধরেন ইব্রাহিম জাদরান (১৫) ও আফগান দলপতি হাশমতউল্লাহ শাহিদী (২)। নিয়মিত বিরতিতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানরা।

এরপর উইকেটে আসেন আজমতউল্লাহ ওমরজাই। তার সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন রহমত। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই রহমতকে সাজঘরের পথ দেখিয়েছেন লুঙ্গি।

ম্যাচের ২৭তম ওভারে ইকরামকে ডি ককের তালুবন্দী করেন কোয়েৎজে। পরের ওভারেই ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরেছেন অভিজ্ঞ মোহাম্মদ নবীও (২)।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে আফগান আটলানরা। এখন রশিদ খানকে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করছেন আজমত।

আজমতউল্লাহ ৪৭ ও রশিদ খান ১০ রানে ব্যাটিং করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!