ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ফিফটির পথে থাকা বারেসিকে ফেরালেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ২৮ অক্টোবর ২০২৩
ফিফটির পথে থাকা বারেসিকে ফেরালেন মুস্তাফিজ
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ দল। যেখান টাইগার শিবিরে ভয় ধরিয়ে ফিফটির পথে ছিলেন উয়েসলি বারেসি। তবে তাকে সাজঘরের পথ দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩ ওভারে দুই উইকেটে ৬১ রান।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ম্যাক্স ও’দৌদ এবং বিক্রমজিৎ সিং। 

Advertisement

ম্যাচের শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় ওভারে বিক্রমজিৎকে ফিরিয়েছেন তাসকিন। পরের ওভারেই ম্যাক্স ও’দৌদকে তানজিদের তালুবন্দী করেন শরিফুল।

দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েছে নেদারল্যান্ডস। তবে দলীয় চাপ সামলে উয়েসলি বারেসির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কলিন অ্যাকারম্যান। তবে ফিফটির পথে থাকা বারেসিকে সাজঘরের পথ দেখিয়েছেন মুস্তাফিজ। আউট হওয়ার আগে ৪১ রান করেন তিনি।

তার বিদায়ে বাইশ গজে এসেছেন নেদারল্যান্ডস দলপতি স্কট এডওয়ার্ডস। এখন অ্যাকারম্যান ১৫ ও শূন্য রানে অপরাজিত আছেন এডওয়ার্ডস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!