ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিক এখন সংবাদ উপস্থাপক!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩০, ২৭ অক্টোবর ২০২৩
মুশফিক এখন সংবাদ উপস্থাপক!
ছবি: সংগৃহীত

সংবাদ উপস্থাপকদের মতো হট সিটে বসে আছেন। সেখানে নিজের পরিচয় দিয়ে বললেন, ‘আসসালামু আলাইকুম আমি মুশফিকুর রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রেকিং নিউজে।’ এমন কিছু দেখা সবার জন্যই চমকের মতো।

তবে আপনার ভুল ভাঙতে বেশি সময় লাগবে না। ক্রিকেটার মুশফিক খেলা ছেড়ে সংবাদ উপস্থাপনায় নামেননি। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর একটি বিজ্ঞাপনে অংশ নেন তিনি। তারই বিজ্ঞাপনে দেখা গেছে এমন দৃশ্য।

বাংলাদেশের ক্রিকেটে নির্ভরতার নাম মুশফিকুর রহিম। দীর্ঘ সময় ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন উইকেটকিপার এই ব্যাটার। ভারত বিশ্বকাপেও খেলছেন তিনি। যদিও দলের বাজে সময়ের মতো নিজেও ব্যাট হাতে খুব একটা স্বস্তিতে নেই। পাঁচ ম্যাচে এখন পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ১৬৫ রান। 

Advertisement

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের সঙ্গে চুক্তিবদ্ধ দেশের সিনিয়র ক্রিকেটার তামিম, সাকিব ও মুশফিকুর রহিমরা। সম্প্রতি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পায় নগদ। নগদের সেই বিজ্ঞাপনেই অংশ নেন মুশফিক।

নগদের অফিসিয়াল ফেসবুজে পেজে প্রকাশিত বিজ্ঞাপন ভিডিওটিতে মুশফিককে বলতে শোনা যায়, আসসালামু আলাইকুম আমি মুশফিকুর রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রেকিং নিউজে। তারপরই বিজ্ঞাপনটির বিস্তারিত বলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!