ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

আফ্রিদির দলে থাকা নিয়ে প্রশ্ন তুললেন তার শ্যালিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ২৩ অক্টোবর ২০২৩
আফ্রিদির দলে থাকা নিয়ে প্রশ্ন তুললেন তার শ্যালিকা
শাহিন শাহ আফ্রিদি। ছবি- সংগৃহীত

চলমান বিশ্বকাপে অম্ল-মধুর সময় কাটাচ্ছে পাকিস্তান দল। এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলে দু’টিতে জয়ে পেয়েছে দলটি। অবশ্য নিজেদের সবশেষ দুই ম্যাচেই হেরেছে বাবরের দল। যা নিয়ে বেশ অস্বস্তিতেই আছে মেন ইন গ্রিন।

বিশ্ব মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের জাত চিনিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এদিন তিনি শ্বশুর আফ্রিদির সঙ্গে একটি রেকর্ডে ভাগ বসান। 

৪৮ ম্যাচে ৯৫ উইকেট পেয়েছেন আফ্রিদি। পাকিস্তানি বোলারদের মধ্যে সম্ভবত তিনিই হতে যাচ্ছেন ওয়ানডেতে দ্রুত শত উইকেট শিকারি বোলার। শুক্রবারের ম্যাচে শাহিন ৫ উইকেট নিয়েছেন। এ নিয়ে বিশ্বকাপে দুবার ৫ উইকেট পেলেন শাহিন। তার শ্বশুর শহিদ আফ্রিদিও একই রেকর্ডের ভাগিদার।

Advertisement

শাহিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন ২৬৭ উইকেট। ১২৭ ম্যাচ খেলে তিনি এই উইকেট ঝুলিতে ভরেছেন। এর আগে আমির ১৪৭ ম্যাচ খেলে ২৫৯ উইকেটের মালিক হন। আর এ কারণে জামাই এবং গ্রিন শার্টধারীদের লিডিং পেসার শাহিন শাহ আফ্রিদির প্রশংসা করেছেন শ্বশুর শহিদ আফ্রিদি। 

এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যাতে শহিদ আফ্রিদির মেয়েকে জিজ্ঞাসা করতে শোনা যায় যে, শাহিন কেন দলের একটি অংশ। অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগেই এ প্রশ্ন করেছিলেন শহিদের মেয়ে আরওয়া।

আরওয়া তার বাবাকে জিজ্ঞেস করেন— বাবা, শাহিন আফ্রিদিও কি পাকিস্তান দলে আছে? জবাবে শহিদ আফ্রিদি বলেন, হ্যাঁ, শাহিন আফ্রিদিও পাকিস্তান দলে আছে। বিভ্রান্ত আরওয়া তখন জিজ্ঞেস করল, ‘ক্যুন হ্যায় (এটা কেন)?’

আফ্রিদি তাকে উত্তর দেন, ‘আমরা তখনই তাকে এটা জিজ্ঞাসা করব, যখন সে ভালো পারফর্ম করবে না’।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!