বর্তমানে স্কোয়াডে থাকা ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ কয়দিন আগেই বাবা হয়েছেন। বুমরাহ-সানজানা দম্পতির প্রথম সন্তান আঙ্গাদ জাসপ্রিত বুমরাহ। সেই সন্তানের জন্য এবার উপহার নিয়ে হাজির পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।
.png)
পাকিস্তান কিকেট টিমের অফিশিয়াল ফেসবুকে পেইজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে এমনটি দেখা যায়। ভারতের পেসার জাসপ্রীত বুমরাহও উপহারটির গ্রহণ করেছেন। এই বাক্সটি মূলত বুমরাহর সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য।
উপহারটি তুলে দেওয়ার সময় আফ্রিদি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ভাই.. নতুন শাহজাদার জন্য ছোট্ট এই উপহার... আল্লাহ যেন ওকে সবসময় খুশি রাখেন এবং সে যেন নতুন বুমরাহ হয়ে ওঠে... গুডলাক...’
২০২১ সালে মডেল ও প্রেজেন্টার সানজানা গানেসানের মঙ্গে বিয়ে হয় বুমরাহর। আর বছুর ঘুরতেই তাদের কোল জুড়ে আসে সন্তান। আর এই সন্তানের কারণে গত ৪ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের প্রথম ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন বুমরাহ।