শুক্রবার ডাবলিনে গড়াবে ভারত-আয়ারল্যান্ডের মধ্যকার টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে বাকি দুটি ম্যাচ গড়াবে আগামী ২০ ও ২৩ আগস্ট।
এরপর দেশে ফিরেই এশিয়া কাপ খেলতে শ্রীলংকাতে রওনা হবে টিম ইন্ডিয়া। সেখানে আগামী ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। এরপর ওয়ানডে বিশ্বকাপেও মুখোমুখি দুই দল।
.png)
এদিকে বুমরাহ ইস্যুতে প্রশ্ন করা হয় পাকিস্তান ব্যাটার আব্দুল্লাহ শফিককে। তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তিনি।
বুমরাহ প্রশ্নের জবাবে শফিক বলেন, নেটে তারা শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাহদের খেলেন।
আব্দুল্লাহ বলেন, ‘আমাদের বোলিং আক্রমণ খুবই ভালো। বিশ্বের সেরা। নেটে আমরা শাহিন, রউফ, নাসিমকে খেলি। তাদের চ্যালেঞ্জিং স্পেলের মুখোমুখি হই। যা প্রস্তুতিতে আমাদের আত্মবিশ্বাস দেয়। তাদের বিপক্ষে ভালো খেলা মানে প্রতিপক্ষের বিরুদ্ধে আত্মবিশ্বাস পাওয়া।’