ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

ভারতের বিপক্ষে চাঙা থাকতে যে কৌশল ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৩, ১৭ অক্টোবর ২০২৩
ভারতের বিপক্ষে চাঙা থাকতে যে কৌশল ক্রিকেটারদের
ফাইল ছবি

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ দল। টানা দুই ম্যাচ হেরে কিছুটা চাপে সাকিবের দল। শান্ত-হৃদয়রাও নেই ফর্মে। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেটারদের চাঙা রাখতে কৌশলে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। 

এবারের বিশ্বকাপে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা ব্যাট হাতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না। তাদেরকে রানে ফেরাতে এবং মানসিকভাবে চাঙা রাখতে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেখা হচ্ছে ক্রিকেটাররা চাঙা হয়ে একসঙ্গে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারেন কিনা।

বাংলাদেশ দল নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলেছে খুবই অল্প সময়ের ব্যবধানে। সাত দিনের মধ্যে আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়তে হয় টাইগারদের। ফলে সেখানে ছিল ভ্রমণ ক্লান্তি। ক্রিকেটারদের সেই ধকল দূর করতেই বিশ্রাম নীতি গ্রহণ।

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পর গত তিন দিন অনুশীলন করেনি বাংলাদেশ দল। ভারত ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুশীলনে নামবেন মুশফিকরা। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুই দিনের অনুশীলন যথেষ্ট কিনা সে প্রশ্নও অনেকের।

কোচ চন্ডিকা হাথুরুসিংহে আগের মেয়াদে অনুশীলনে বেশ জোর দিতেন। এক ম্যাচ খারাপ করলে পরদিন ঐচ্ছিক অনুশীলনও রাখতে দেখা গিয়েছে। এবার তিনি সেই কৌশলে পরিবর্তন এনেছে। বিশ্রাম দিচ্ছেন খেলোয়াড়দের চাওয়া মতো। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!