ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের আগে যা বললেন দুই কোচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৩, ১৬ অক্টোবর ২০২৩
বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের আগে যা বললেন দুই কোচ
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের বাছাইয়ে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। স্বাভাবিকভাবেই ম্যাচটি রূপ নিয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদে-মালদ্বীপ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়।

বাঁচা-মরার এ ম্যাচের আগে সোমবার দুপুরে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দলের কোচই জয়ের আশা ব্যক্ত করেছেন। ঘরের মাঠে এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে পারেনি মালদ্বীপ। শেষ কয়েক মিনিট বাংলাদেশকে আটকিয়ে রাখতে পারলে মঙ্গলবার ড্র নিয়ে ফিরলেই হতো দ্বীপ দেশটির।

মালদ্বীপ ঘরের সুবিধা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশ কি পারবে? সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাঠ অবশ্যই আমাদের জন্য বাড়তি সুবিধা। কিংসের মাঠ খুব ভালো। মালের চেয়ে অনেক ভালো কন্ডিশন আমাদের জন্য। যেটা শুধু আমাদের জন্য নয়, ম্যাচের জন্যও ইতিবাচক। এটা আমাদের অবশ্যই সহায়তা করবে। আশা করি, পুরো মাঠই দর্শকে ভরে যাবে।’

মালদ্বীপের কোচ আলী সুজাইন বলেন, ‘মালেতে প্রায় সমানে সমান ম্যাচ হয়েছে। দুর্ভাগ্য, আমরা ৮৭ মিনিটে গোল করে ধরে রাখতে পারিনি।’

বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাঠে খেলা চাপ কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘চাপ অনুভব করছি না; বরং আমি মনে করি ভালো মাঠ খেলা হবে। এটা আমাদের জন্য বাড়তি সুবিধা; বাংলাদেশের জন্য নয়। এই মাঠ আমাদের মালের চেয়েও ভালো। তাই আমরা এখানে আরো ভালো খেলবো।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!