আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণীর লড়াই। সেই তালিকায় এবার নাম লেখালেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) এর সাথে কথা বলেছেন গিলক্রিস্ট। সেখানেই জানিয়েছেন কারা খেলতে পারে বিশ্বকাপের সেরা চারে।
.png)
উপমহাদেশের মাটিতে তিনি উপমহাদেশের শীর্ষ দুটি দলকেই এগিয়ে রেখেছেন। গিলক্রিস্টের ভাষ্য, ‘আমি মনে করি ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে খেলতে পারে। বাকি দুটি দল হলো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।’
এই আসরে অস্ট্রেলিয়ার শিরোপা জেতার সুযোগ দেখছেন গিলি। কারণ হিসেব উল্লেখ করেছেন বিশ্বকাপের আগে তাদের জোর প্রস্তুতি, ‘বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেখানে যেহেতু আমাদের পূর্ণশক্তির দল থাকবে, তাই ভারতের কন্ডিশন সম্পর্কে তারা অনেক কিছুই জানতে পারবে।’