ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ কারণে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছেন অধিনায়ক বাবর আজমের। পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক এবং বাবরের।
এরই মধ্যে বাবর এবং ইনজামামের করা সভায় শাদাবের অফ-ফর্ম নিয়ে আলোচনা হয়েছে। গেল এশিয়া কাপে পাঁচ ম্যাচে ৬ উইকেট নেন শাদাব। এর মাঝে চারটি উইকেটই নেপালের বিপক্ষে নেন তিনি। পুরো আসরে বেশ খরুচেও ছিলেন এ লেগস্পিনার।
.png)
এশিয়া কাপে শাদাবের ইকোনমি রেট ছিল ৫.৮৮। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আরো বাজে পারফর্ম করেন তিনি। প্রথম ম্যাচে ৯ ওভার বল করে দেন ৫৭ রান। আর দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৭১ রান খরচায় নেন একটি উইকেট।
মূলত এ কারণেই স্পিনে শাদাবের বিকল্প খুঁজছে পাকিস্তান। এ কারণে এখন পর্যন্ত ওয়ানডে না খেলা আবরারকে নিয়ে ভাবছে তারা। এদিকে বিশ্বকাপ স্কোয়াডে ডাক না পেলে সহ-অধিনায়কত্বও হারাবেন শাদাব। তার জায়গায় এই দায়িত্ব পেতে পারেন শাহীন শাহ আফ্রিদি।
আবরার ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলতে পারেন অভিজ্ঞ পেসার হাসান আলীর। কেননা চোটের কারণে পুরো বিশ্বকাপই মিস করতে পারেন নাসিম শাহ। তার জায়গাতে হাসানকেই পাকিস্তানের নির্বাচক কমিটির পছন্দ। বিকল্প ভাবনায় থাকবেন পেসার জামান খানও।