ভারত বিশ্বকাপে আলো ছড়াবেন কারা, কোন চারদল সেমিফাইনালে খেলবে কিংবা কারাই বা হচ্ছে শিরোপার দাবিদার, এসব নিয়ে চলছে জোর আলোচনা। এরই মধ্যে সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগ ও এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা বিশ্বকাপকে ঘিরে মন্তব্য করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেবিন পিটারসেন।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের দাবিদার কারা জানিয়েছেন পিটারসেন। সাবেক এ ইংলিশ ক্রিকেটারের সম্ভাব্য দলগুলোর মধ্যে এশিয়া থেকে সুযোগ পেয়েছে দুইটি দল।
.png)
South Africa become contenders for the CWC after their win against Aus. Klaasen is the major asset.
— Kevin Pietersen🦏 (@KP24) September 18, 2023
India favourites at home with Asia Cup win.
Pakistan is always a threat. ALWAYS!
England sitting just under India, in terms of favourites tag.
And Australia, well they’ll be…
ওয়ানডে বিশ্বকাপের পাঁচ ফেভারিটের নাম জানিয়েছেন কেভিন পিটারসেন। নিজ দেশ ইংল্যান্ডের পাশাপাশি পিটারসেন সেই তালিকায় রেখেছেন পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকাকে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পিটারসেন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে, এশিয়া কাপও তারা জিতেছে। পাকিস্তান সবসময়ই হুমকি। ফেভারিটের তালিকায় ভারতের পরই থাকবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তারাও খুব বেশি পিছিয়ে নেই।’