ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পেরুর জালে ব্রাজিলের ১৫ গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩
পেরুর জালে ব্রাজিলের ১৫ গোল
ছবি- সংগৃহীত

ক্রীড়াঙ্গনে ব্রাজিলের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। হোক সেটি ফুটবল কিংবা ফুটসালের ম্যাচ। প্রিয় দলের খেলা দেখতে সবসময়ই মুখিয়ে থাকেন সেলেসাও ভক্তরা। অবশ্য ভক্তদেরও নিরাশ করেননা প্রিয় দলটি।

বুধবার দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পেরুর মুখোমুখি হয় ব্রাজিল। যেখানে পেরুর জালে গোল উৎসবে মেতেছিল সেলেসাওরা। প্রতিপক্ষের জালে একে একে ১৫টি গোল দিয়েছে নেইমার-ক্যাসিমিরোর দেশের ছেলেরা।

এমন জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের তরুণ দলটি। ব্রাজিলের জয়ের দিন বড় জয় পেয়েছে আর্জেন্টিনাও। ইকুয়েডরকে ৫-০ গোলে হারিয়েছে তারা। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদেরও।

Advertisement

ইনডোর ফুটবলের আসর ফুটসালের এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ব্রাজিল। টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে সেলসাওরা। প্রতিযোগিতাটির সর্বশেষ আসরের চ্যাম্পিয়নও তারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!