ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলের জয়ের দিনে নতুন রেকর্ড নেইমারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩
ব্রাজিলের জয়ের দিনে নতুন রেকর্ড নেইমারের
নেইমার জুনিয়র

বলিভিয়ার বিপক্ষে গোলের মাধ্যমে ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছিলেন নেইমার জুনিয়র। এবার পেরুর বিপক্ষে গোল না পেলেও অ্যাসিস্টের মাধ্যমে নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পেরুর বিপক্ষে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু তারশট দুর্দান্তভাবে রুখে দেন পেদ্রো গ্যালাসে। এদিন গোল না পেলেও দলের জয়সূচক গোলটিতে সহায়তা করেছেন এ ফরোয়ার্ড। তাতেই নতুন এক রেকর্ডে নিজের নাম লেখেছেন তিনি। 

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ ‘অ্যাসিস্ট’ এখন নেইমারের দখলে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮টি গোল করিয়েছেন নেইমার। চিলির অ্যালেক্সিস সানচেজকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তিনি।

Advertisement

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘অপটা হোয়াও’ জানিয়েছে, দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে অভিষেকের পর এ পর্যন্ত গোলে নেইমারের অবদানই সবচেয়ে বেশি। এখন পর্যন্ত অ্যাসিস্ট ও গোল মিলিয়ে নেইমারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪টিতে।

২০টি গোল ও অ্যাসিস্ট নিয়ে অ্যালেক্সিস সানচেজ রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তিনে থাকা লুইস সুয়ারেজের গোল ও অ্যাসিস্ট সংখ্যাও ২০টি। ১৭টি গোল ও অ্যাসিস্ট নিয়ে কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!