ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এমবাপ্পেকে নিয়ে নতুন দুশ্চিন্তায় পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৩
এমবাপ্পেকে নিয়ে নতুন দুশ্চিন্তায় পিএসজি
কিলিয়ান এমবাপ্পে

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। হাঁটুর ইনজুরির কারণে গতকাল ফ্রান্স জাতীয় দলের হয়ে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি।

ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হেরে গেছে লেস ব্লুজরা। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কের ওই ম্যাচে চোটের কারণে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে এমবাপ্পেকে।

ম্যাচ হারের পর এমবাপ্পের সাইডলাইনে বসে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম বলেন, ‘টেন্ডন সমস্যার কারণে বিড়ম্বনায় পড়েছেন কিলিয়ান। শুরুতে থাকতে না পারায় ম্যাচে আর তাকে নেয়া হয়নি।’

বিশ্বকাপের পর শেষ ৫টি ম্যাচে জয়ের বিপরীতে এই প্রথম পরাজয় দেখল ফ্রান্স। ইউরো বাছাইয়ের ওই ৫ ম্যাচের সবকটিতেই সরাসরি জয় পেয়েছে দেশ্যমের শিষ্যরা। সর্বশেষ গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ফ্রান্স।

যার ফলে আগামী বছর মহাদেশীয় টুর্নামেন্টের চুড়ান্ত আসরে খেলার দ্বারপ্রান্তে পৌছে গেছে লেস ব্লুসরা। তবে এই মুহুর্তে হুমকিতে পড়েছে এমবাপ্পের আশু ভবিষ্যৎ।

পিএসজির হয়ে নিস ও ডর্টমুন্ডের বিপক্ষে এমবাপ্পের খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রীতি ম্যাচ পাস কাটানো সহজ হলেও সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে তার জন্য।

বিশেষ করে আগামী মঙ্গলবার পার্ক দ্য প্রিন্সেসে ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি এমবাপ্পের ও তার দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে বেশ চিন্তায় ক্লাব কোচ লুইস এনরিখ।

এদিকে মহাদেশীয় অভিযান শুরুর আগে আগামী শুক্রবার নিসের মুখোমুখি হবে পিএসজি। শুক্রবারের ওই ম্যাচে এমবাপ্পে সাইডলাইনে থাকতে পারলেও ক্লাবের কর্মকর্তারা মহদেশীয় টুর্নামেন্টের ম্যাচে দলের এই কৃতি স্ট্রাইকারকে মাঠে পেতে চাইবেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!