ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

করুণারত্নেকে ফেরালেন হাসান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২৩
করুণারত্নেকে ফেরালেন হাসান
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। যেখানে লংকান ওপেনার করুণারত্নেকে সাজঘরে ফেরালেন টাইগার পেসার হাসান মাহমুদ। 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫.৩ ওভারে এক উইকেটে ৩৪ রান।

শ্রীলংকার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে দলে ঢুকেছেন নাসুম আহমেদ। অন্যদিকে টানা ১৩তম জয়ের ধারা অব্যাহত রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে শ্রীলংকা।

Advertisement

শনিবার টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন লংকানদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে।

ম্যাচের শুরুতেই তাসকিনের গতিতে লেগ বিফরের ফাঁদে পড়েছিলেন পাথুম নিশাঙ্কা। তবে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নিয়ে সে দফায় বেঁচে যান তিনি।

পঞ্চম ওভারের বোলিং করতে আসেন হাসান মাহমুদ। ওারের প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান করুণারত্নে। তৃতীয় বলেই হাসানের বাউন্সে পরাস্থ হন তিনি। আউট হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!