ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যারিয়ারের ইতি টানছেন ডি মারিয়া, জানালেন অবসরের সময়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০০, ৮ সেপ্টেম্বর ২০২৩
ক্যারিয়ারের ইতি টানছেন ডি মারিয়া, জানালেন অবসরের সময়
ফাইল ফটো

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে লম্বা সময় ধরে খেলছেন ডি মারিয়া। দলের বিপর্যয়ের পাশাপাশি দেখেছেন অনেক সাফল্যও। সবশেষ কাতার বিশ্বকাপ জয়ে জাতীয় দলের হয়ে সব শিরোপা জয়ের কোটাও পূর্ণ করেছেন।

এবার সেই লম্বা ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন এ তারকা। জানিয়ে দিয়েছেন অবসর নেয়ার সময়।

২০২৪ সালের কোপা আমেরিকা খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ডি মারিয়া। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলে আর এক বছর আছেন আর্জেন্টাইন এ তারকা।  

Advertisement

এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৩২টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। এর মধ্যে ২৯ বার প্রতিপক্ষের জালে বল ছুঁইয়েছেন। এছাড়া জাতীয় দলর জার্সিতে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার অ্যাসিস্ট আছে ২৭টি।

আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছেন ডি মারিয়া। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলটি করেছিলেন এ তারকা স্ট্রাইকার। ঐ ম্যাচ ছাড়াও আর্জেন্টিনার কোপা আমেরিকা এবং ফিনালিসিমা ট্রফি জয়ের ম্যাচেও গোল পেয়েছিলেন ডি মারিয়া।

সূত্র: গোল ডটকম

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!