ক্রিকেটীয় জাদুতে একটা সময় ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন কোহলি। তবে আইসিসির কোনো শিরোপা না জেতায় অধিনায়কত্ব ছাড়তে হয়েছে তাকে। অধিনায়কত্ব ছাড়লেও ক্যারিয়ারে বিন্দুমাত্র অবসাদ আসতে দেননি। জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেই রীতিমতো উড়তে থাকেন এ ডানহাতি ব্যাটার।
সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজের সর্বোচ্চাটা উজার করে দিবেন কোহলি। সেই লক্ষ্যেই নিজেকে তৈরী করছেন তিনি। তবে হঠাৎই কোহলিকে অবসরের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তার কথায়, কোহলির টেস্টজীবন যতটা সম্ভব দীর্ঘায়িত হোক।
.png)
সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব বলেন,, কোহলির উচিত শচীন টেন্ডুলকারের ১০০ শতরানের নজির স্পর্শ করার লক্ষ্য নিয়ে খেলা। তাই বিশ্বকাপের পর কোহলির শুধু টেস্ট ক্রিকেট খেলা উচিত।
শোয়েবের ভাষ্যমতে, শচীনের ১০০টি শতরানের রেকর্ড স্পর্শ করার ক্ষমতা রয়েছে কোহলির। তাকে আরো বছর ছয়েক খেলতে হবে। কোহলিই পারে শচীনের রেকর্ড ভাঙতে। সে জন্য কোহলির উচিত আসন্ন বিশ্বকাপের পর শুধু টেস্ট ক্রিকেটে মন দেওয়া।