ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকে অবসর নিবেন ডি কক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৮, ৫ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকে অবসর নিবেন ডি কক
ছবি: সংগৃহীত

আর কয়টা দিন পর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলবে দক্ষিণ আফ্রিকা দল। এরেই মধ্যে স্কোয়াড ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই দলে রয়েছেন কুইন্টন ডি কক। কিন্তু বিশ্বকাপের আগেই অবসরের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

ভারতের বিশ্বকাপেই শেষ বার দক্ষিণ আফ্রিকার এক দিনের জার্সি পরে খেলতে দেখা যাবে তাকে। বিশ্বকাপের পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নেবেন দলের উইকেটরক্ষক-ব্যাটার।

ডি’ককের অবসরের কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। একটি বিবৃতিতে তারা বলেছে, ‘বিশ্বকাপের পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিতে চায় ডি’কক। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে আশা করছি আগামী দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ খেলবে ডি’কক।’

Advertisement

এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’কক। ভারতের বিরুদ্ধে সিরিজের মাঝেই হঠাৎ নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন ডি’কক। দলের হয়ে ১৪০টি এক দিনের ম্যাচ খেলে ৫৯৬৬ রান করেছেন তিনি। ৪৪.৮৬ গড় ও ৯৬.০৮ স্ট্রাইক রেটে রান করেছেন এই বাঁ হাতি ক্রিকেটার। ১৭টি শতরান করেছেন তিনি। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!