ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৃষ্টি বাধায় বন্ধ ভারত-পাকিস্তান লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টি বাধায় বন্ধ ভারত-পাকিস্তান লড়াই
ফাইল ছবি

শুরু হয়েছে এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই। তবে শ্রীলংকার ক্যান্ডিতে ম্যাচটি শুরুর কিছুক্ষণের মাঝেই হানা দিয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা।

বৃষ্টিতে খেলা বন্ধের আগে ভারতের সংগ্রহ ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান।

পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।

Advertisement

ইনিংসের চার ওভার শেষ হতেই বৃষ্টি নামা শুরু হয়। শেষ পর্যন্ত আরো দুই বল হতেই খেলা বন্ধের ঘোষণা দেন আম্পায়াররা। রোহিত ১১ রান করলেও এখনো খাতা খুলতে পারেননি গিল।

এশিয়া কাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দু'দলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর,  কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। 

পাকিস্তান স্কোয়াড: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, সালমান আলী আগা, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস ও নাসিম শাহ।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!