শুক্রবার তার ইউটিউব চ্যানেলে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি বাবর আজম সম্পর্কে কথা বলতে পছন্দ করি। কারণ এখন পর্যন্ত তার যে খেলা দেখেছি, সেটি সেরা খেলোয়াড়দের একজন বলা যায়। তিনি পাকিস্তানের ব্যাটিং অর্ডারে একটি বিশাল স্তম্ভ। ভারত যদি পাকিস্তানকে হারাতে চায়, বাবরকে দ্রুত আউট করতে হবে। কারণ তিনি ব্যাটিং লাইনআপকে আঁকড়ে রাখেন এবং পাকিস্তান মিডল অর্ডারে আঠার মতো কাজ করেন।’
খুব ছোট বেলায় বাবরের সঙ্গে ডি ভিলিয়ার্সের দেখা হয়। এ প্রসঙ্গে সাবেক প্রোটিয়া এই ব্যাটার বলেন, ‘আমি বাবরের সঙ্গে প্রথম দেখা করেছিলাম যখন সে খুব ছোট ছিল, কিন্তু তাকে দেখে দ্রুত বুঝতে পেরেছিলাম যে সে একসময় ক্রিকেটে রাজত্ব করবে। সে বিশ্বজুড়ে এবং সব ফরম্যাটের বোলিং আক্রমণে আঘাত করেছে। সে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং পাকিস্তানের ফর্মে তাকে প্রয়োজন। এশিয়া কাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগামী বিশ্বকাপের জন্য।’
.png)