ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাইভোল্টেজ লড়াইয়ে যে একাদশে নামছে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ২ সেপ্টেম্বর ২০২৩
হাইভোল্টেজ লড়াইয়ে যে একাদশে নামছে ভারত-পাকিস্তান
ফাইল ছবি

এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই আজ। যেখানে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। শনিবার (৯ সেপ্টেম্বর) ক্যান্ডির পাল্লেকেলেতে বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

এশিয়া কাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দু'দলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

Advertisement

এশিয়া কাপের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভারত-পাকিস্তানের সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে বাবররা। ওয়ানডেতে দু'দলের মোট ১৩২ দেখায় ৭৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে ৫৫টি আর পরিত্যক্ত হয়েছে ৪টি ম্যাচ।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর,  কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। 

পাকিস্তান স্কোয়াড: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, সালমান আলী আগা, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস ও নাসিম শাহ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!