ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়ানডে বিশ্বকাপের জার্সি উন্মোচন পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ২৮ আগস্ট ২০২৩
ওয়ানডে বিশ্বকাপের জার্সি উন্মোচন পাকিস্তানের
ছবি- সংগৃহীত

বুধবার পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসরের। এবারের আসরের মূল আয়োজক পাকিস্তান। স্বাভাবিকভাবেই ছয় জাতির টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনায় মেতেছে ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে মেন ইন গ্রিনরা।

সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের উপস্থিতিতে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি প্রকাশ করা হয়।

উন্মোচিত জার্সির ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙকে প্রাধান্য দিয়েই ডিজাইন করা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি। বাবরদের জার্সির বামদিকে রয়েছে ওয়ানডে বিশ্বকাপের লোগো, আর ডানদিকে রয়েছে পাকিস্তানের পতাকা ও একটি তারকা।

Advertisement

জার্সি উন্মোচন অনুষ্ঠানে পিসিবি প্রধান জাকা আশরাফ বলেন, ‘এই জার্সি পাকিস্তানের চেতনা ও দৃঢ়তার প্রতিনিধিত্ব করে। এরই মধ্যে পাকিস্তান দল ওয়ানডে ফরম্যাটে এক নম্বরে উঠে এসেছে। আমরা বুকে পাকিস্তানের তারকা এবং পতাকা রেখেছি যা আমাদের পরিচয়ের প্রতিনিধিত্ব করে। আমি আশাবাদী আমাদের দল ভারতে বিশ্বকাপ জিতবে।’

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আর দেড় মাসেরও কম সময় বাকি। আগামী ৫ অক্টোবর ভারতের গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠবে বৈশ্বিক এ টুর্নামেন্টের। আসন্ন টুর্নামেন্টটি ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দল। শেষ সময়ে দল ঘোষণা ও জার্সি উন্মোচন নিয়ে ভক্তদের উন্মাদনাও বাড়ছে। এরই মধ্যে নিজেদের জার্সি প্রকাশ্যে আনলো পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!