ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেই আলকারাজকে হারিয়ে অদ্ভুদ উদযাপন জকোভিচের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ২১ আগস্ট ২০২৩
সেই আলকারাজকে হারিয়ে অদ্ভুদ উদযাপন জকোভিচের
ম্যাচ শেষে উদযাপন করতে গিয়ে টেনিস কোর্টেই নিজের জার্সি ছিঁড়ে ফেলেন জকোভিচ। ছবি- সংগৃহীত

এর চেয়ে ভালো প্রতিশোধের মঞ্চ হয়তো পেতেন না নোভাক জকোভিচ। ক্যারিয়ারের গোধূলি বেলায় ২০ বছর বয়সী কার্লোস আলকারাজের কাছে উইম্বলডন শিরোপা খুইয়েছিলেন। এবার সুযোগ পেয়েই সেই ক্ষত সারলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি।

প্রতিযোগিতার মঞ্চ আলাদা হলেও লড়াই ছিল শিরোপার। আর সেই সুযোগ খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন জকোভিচ। রোববার সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। তবে ম্যাচ শেষে উদযাপন করতে গিয়ে টেনিস কোর্টেই নিজের জার্সি ছিঁড়ে ফেলেন জকোভিচ।

ফাইনাল শুরুর আগেই জকোভিচ জানিয়েছিলেন, প্রতিপক্ষ কার্লোস আলকারাজকে হারানোই তার চূড়ান্ত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয়ের পর যেন উত্তেজনাকে আর দমিয়ে রাখতে পারলেন না তিনি। 

Advertisement

সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে ৫–৭,৭–৬ (৯–৭),৭–৬ (৭–৪) ব্যবধানের জয়ে একটা প্রতিশোধও নিয়েছে জকোভিচ। সবশেষ উইম্বলডনের ফাইনালে আলকারাসের কাছে হেরেছিলেন সার্বিয়ান তারকা। দুর্দান্ত এক ফাইনালই হয়েছে গতকাল। 

এটিপি ট্যুরের ইতিহাসে তিন সেটের ফাইনালে সবচেয়ে দীর্ঘ ম্যাচ উপহার দেন টেনিসের দুই তারকা। ৩ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে প্রথম সেটে ৫–৭ ব্যবধানে হেরে যান জকোভিচ। পরের সেটেও একটা সময় ৪–২ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন আলকারাজ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট টাইব্রেকারে ৭–৬ (৯–৭) জেতেন জকোভিচ। তৃতীয় সেটও টাইব্রেকারে গড়ায়। ফল এবারো তার পক্ষেই যায়। ৭–৬ (৭–৪) ব্যবধানে জিতে ক্যারিয়ারের ৯৫তম এটিপি টাইটেলস জিতেছেন জোকো। 

পুরুষ এককের সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা জকোভিচ বলেন, ‘সত্যি বলতে কি বলতে পারি জানি না। বর্ণনা করা কঠিন। টুর্নামেন্ট, ক্যাটাগরি, লেভেল, কিংবা প্লেয়ার যাই হোক না কেন, আমার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর মধ্যে নিশ্চিতভাবেই এটি একটি। এটা অবিশ্বাস্য ছিল।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!