ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৯, ১৩ জুন ২০২৩
র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন জকোভিচ
নোভাক জকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে পুরুষ এককে ফের বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। গতকাল ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের পর এটিপি র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন দ্য জোকার।

আজ থেকে শীর্ষে অবস্থানের ৩৮৮তম সপ্তাহ শুরু করবেন ৩৬ বছর বয়সি জকোভিচ। ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে এক লাফে দুই ধাপ উপরে উঠে শীর্ষস্থান লাভ করেন এই টেনিস তারকা।

স্প্যানিশ প্রতিদ্বন্দ্বি ২০ বছর বয়সি কার্লোস আলকারাজকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। সেমি ফাইনাল পর্যন্ত তালিকার শীর্ষে ছিলেন আলকারাজ। অপরদিকে শীর্ষ ১০০ জনের তালিকা থেকে ছিটকে গেছেন রাফায়েল নাদাল।

Advertisement

রোঁলা গারোতে প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়া রুশ তারকা দানিল মেদভেদেভও স্থানচ্যুত হয়েছেন। অপরদিকে ফাইনালে পরাজিত নরওয়ের ক্যাসপার রুড পূর্বের চতুর্থ অবস্থান ধরে রেখেছেন। গ্রীসের স্টেফানোস সিতসিপাসের চেয়ে ৪০ পয়েন্টে এগিয়ে আছেন তিনি।

এদিকে কুচকির ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠে অনুপস্থিত ১৪বার ফরাসি ওপেনের শিরোপা জয়ী নাদাল ছিটকে চলে গেছেন বিশ্ব র‌্যাংকিংয়ের ১২১ তম স্থানে।

র‌্যাংকিংয়ের শীর্ষ দশ:

১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৭৫৯৫ পয়েন্ট (+২)
২. কার্লোস আলকারাজ (স্পেন) ৭১৭৫ (-১)
৩. দানিল মেদভেদেভ (রাশিয়া) ৬১০০ (-১)
৪. ক্যাস্পার রুড (নরওয়ে) ৪৯৬০
৫. স্টেফানোস সিতসিপাস (গ্রীস) ৪৯২০
৬. হোলগার রুন (ডেনমার্ক) ৪৩৭৫
৭. আন্দ্রে রুভলেভ (রাশিয়া) ৪০০০
৮. টেলর ফ্রিটজ (মার্কিন যুক্তরাষ্ট্র) ৩৫১৫
৯. জনিক সিনার (ইতালি) ৩৩০০
১০. কারেন খাচানভ (রাশিয়া) ৩১২৫ (+১)।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!