ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ফিফা নারী ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপে সেরার পুরস্কার উঠল যাদের হাতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৪, ২০ আগস্ট ২০২৩
বিশ্বকাপে সেরার পুরস্কার উঠল যাদের হাতে
ছবি- সংগৃহীত

ইংল্যান্ড-স্পেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামলো ফিফা নারী ফুটবল বিশ্বকাপের। টুর্নামেন্টে নিজেদের ইতিহাসে প্রথমবারে মতো চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে স্পেনের মেয়েরা। ম্যাচ হারলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে সারিনা ওয়েগম্যানের শিষ্যরা।

রোববার স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হয় ইংল্যান্ড। এ ম্যাচে স্প্যানিশ অধিনায়ক ওলগা কারমানার একমাত্র গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে লস ব্ল্যাঙ্কোসরা। এতে মেয়েদের বিশ্বকাপে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরে জর্জ ভিল্টার শিষ্যরা।

নারী বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার স্পেনের তরুণী সালমা পারাল্লুয়েলো। ছবি- সংগৃহীত

Advertisement

এদিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ জুড়েই আলো ছড়িয়েছেন স্পেনের তরুণী সালমা পারাল্লুয়েলো আয়িনগোনোর। এ বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোল স্কোরারও তিনিই। স্বাভাবিকভাবেই তার হাতেই উঠেছে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার।

এ আসরের সেরা খেলোয়াড় আতিয়ানা বোনমাতি। ছবি- ফিফা

এবারের নারী বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন আতিয়ানা বোনমাতি। টুর্নামেন্টের শুরু থেকে স্পেনকে নক আউট পর্বে তোলার ক্ষেত্রে বেশ অবদান রেখেছেন তিনি। গোল কিংবা অ্যাসিস্ট ছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়েই বোনমাতির প্রভাব ছিল যথেষ্ট। তাই তার হাতেই উঠেছে বিশ্ব আসরের সেরা খেলোয়াড়ের পুরষ্কার।

এবারের আসরে গোল্ডেন বুট পেয়েছেন জাপানিজ মিডফিল্ডার হিনাতা মিয়াজাওয়া। ছবি- ফিফা

এবারের আসরে কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে হেরে বিদায় নেয় এশিয়ার দেশ জাপান। তবে বিশ্ব আসরে নিজের পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন জাপানিজ মিডফিল্ডার হিনাতা মিয়াজাওয়া। ফলে গোল্ডেন বুটও গিয়েছে তার ঝুলিতেই।

সেরা গোলরক্ষক মেরি অর্পস। ছবি- ফিফা

ফাইনালের মঞ্চে মেরি অর্পস না থাকলে হয়তো বিশ্বকাপের আশাটা আরো আগেই শেষ হয়ে যেত ইংল্যান্ডের। পেনাল্টি ঠেকানো তো ছিলই, তা ছাড়াও ফাইনালে গুরুত্বপূর্ণ ৫-৭টা সেইভ দিয়েছেন মেরি। পুরো টুর্নামেন্টেও ছিল তার প্রতিচ্ছবি। তাই টুর্নামেন্ট শেষে সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পুরষ্কার গেছে তার হাতে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!