ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খেলোয়াড়দের স্ত্রীদের নিয়ে যে সিদ্ধান্ত নিবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫, ১৪ আগস্ট ২০২৩
খেলোয়াড়দের স্ত্রীদের নিয়ে যে সিদ্ধান্ত নিবে বিসিবি
ছবি: সংগৃহীত

নানা সময়ে দলের বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ক্রিকেটারদের স্ত্রীরা। যা নিয়ে প্রায় সময় বিব্রত হতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)কে। তবে এবার খেলোয়াড়দের স্ত্রীদেরকে নিয়ে কঠোর সিদ্ধান্তে যেতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির এমন সিদ্ধান্তের কারণ কয়দিন আগের ঘটনা। এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি পোস্ট করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী। যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

মূলত রিয়াদকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়ায় প্রতিবাদী প্রতিক্রিয়া দেন দুই বোন জান্নাতুল কেফায়াত মন্ডি ও জান্নাতুল কাওসার মিষ্টি। এশিয়া কাপের দল থেকে রিয়াদের বাদ পড়াকে অবিচার আর অবহেলা হিসেবে দেখছেন তারা। 

Advertisement

জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটারের স্ত্রীদের পোস্ট বিসিবি ও জাতীয় দল নির্বাচকদের বিরুদ্ধে গেছে বলে মনে করা হচ্ছে। 

বিসিবি কর্মকর্তারা এক জানান, চুক্তি অনুযায়ী কোনো ক্রিকেটার বা তাদের পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করতে পারেন না। এই শর্ত মেনে জাতীয় দলের ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেন বলে দাবি তাদের। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সতর্ক করার পক্ষে বিসিবি।

নাম গোপন রাখার শর্তে বিসিবির একজন পরিচালক বলেন, ‘যেহেতু চুক্তিতে একটি শর্ত রয়েছে এবং খেলোয়াড়রা তা জানেন। মৌখিকভাবে হলেও এ ব্যাপারে ক্রিকেটারদের সতর্ক করা হবে। বিষয়টি শৃঙ্খলা বিভাগ দেখবে।’ 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!