ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগামী বিপিএল শুরুর সময় নিয়ে যা জানাল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ৬ আগস্ট ২০২৩
আগামী বিপিএল শুরুর সময় নিয়ে যা জানাল বিসিবি
ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছে ব্যস্ত সময়। সামনেই এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ লড়াই। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজেও লড়বে টাইগাররা। এছাড়া রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)।

বিপিএলের পরবর্তী আসর কবে শুরু হবে তা জানিয়েছেন বিসিবির পরিচালক ও ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক। শনিবার (৫ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএলের পরবর্তী আসর নিয়ে কথা বলেন তিনি। 

বিপিএলের সময়সূচি নিয়ে কথা বলতে গিয়ে মল্লিক জানান, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই বিপিএল শুরু হবে। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, জাতীয় নির্বাচনের এক সপ্তাহের মধ্যে বিপিএল শুরু করব। দলগুলোর সঙ্গেও সেভাবেই কথা চলছে।’

Advertisement

নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়ক খোঁজা নিয়ে বিসিবি কোনো অস্বস্তিতে নেই বলেও জানান বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘নতুন অধিনায়ক নিয়ে উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন।’

তামিমের সরে যাওয়াসহ সবকিছু মিলিয়ে বিসিবিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেন মল্লিক। তিনি বলেন, ‘না, বিসিবিতে কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!