গতকাল এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার পর শুরু হয়েছিল অনুশীলন। সেখানে দেখা যায় জন্সিকেও। মূতৈ গতকাল থেকে তিনি দলের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন।
২০১৪ সালে বাংলাদেশ দলে দিন দুয়েকের একটি সেশন পরিচালনা করেছিলেন জন্সি। এরপর ২০১৫ বিশ্বকাপে সাকিব আল হাসান, তামিম ইকবালদের সাইকোলজি নিয়ে কাজ করেছেন ৯ দিনের মতো।
.png)
জন্সিকে অবশ্য পুরোপুরি ক্রীড়া মনোবিদ নন, তিনি মূলত ব্রিসবেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পারফরম্যান্স সাইকোলজিস্ট। যেকোনো বড় ইভেন্টের আগে কীভাবে মনের দুশ্চিন্তা বা ধোঁয়াশা দূর করে নিজের ভেতরে থাকা ক্ষমতাকে আরো ইতিবাচক করে তোলা যায়, তারই আবহ তৈরি করে দেন জন্সি।
বিশ্বের নামী-দামি কর্পোরেট সংস্থার হয়ে কাজ করেন এই অজি। রয়েছে তার অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গেও কাজ করা অভিজ্ঞতা।