বর্তমানে গ্লোবাল টি-২০ আসরটির শেষ পর্যায়ের খেলা চলছে। সেখানে জাগুয়ার্সের হয়ে খেলার কথা ছিল আফিফের। ভিসা পাওয়ার পর সেখানে গেলে মাত্র একটি ম্যাচেই খেলার সুযোগ পেতেন আফিফ। তাই সব বাদ দিয়ে কানাডায় যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন তিনি। যোগ দিয়েছেন মিরপুরের ক্যাম্পে।
এবারের গ্লোবাল টি-২০ লিগে খেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন দাস। লিগটির মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে ৫টি ম্যাচ খেলে সাকিব যোগ দিয়েছেন শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল)। সেখানে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন তিনি।
.png)
আগামী রোববার শেষ হবে গ্লোবাল টি-২০ লিগের এবারের আসর। এদিকে আফিফ ছুটি পেয়েছিলেন ৮ তারিখ পর্যন্ত। এরপর দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেখানে না যাওয়া আজ মেডিক্যাল টেস্ট দিতে এসেছিলেন বিসিবিতে।