নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় গড়েছে নারী ফুটবল বিশ্বকাপের। এ আসরে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে মরক্কোর মেয়েরা। যা ছিল বিশ্বকাপ ইতিহাসে তাদের প্রথম জয়। পাশাপাশি ম্যাচটিতে হিজাব পরে মাঠে নেমে আরো এক ইতিহাস গড়েছেন নুইহাইলা বেনজিনা।
রোববার অস্ট্রেলিয়ার হাইন্ডমার্শ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামে মরক্কো। এ ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন ইবতিশাম জিরাইদি।
আগের ম্যাচে জার্মানির বিপক্ষে খেলার সুযোগ না পেলেও এদিন শুরু থেকেই একাদশে ছিলেন বেনজিনা। বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোনো ফুটবলারকে দেখা গেল হিজাব পরে খেলতে। ম্যাচের ৫৫তম মিনিটে একবার গোলের সুযোগও পেয়েছিলেন এই ডিফেন্ডার। কিন্তু ডি বক্সের ভেতর থেকে তার নেয়া ভলি অনেকটা পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
.png)
ইতিহাস গড়ার ম্যাচে অবশ্য হলুদ কার্ডও দেখেন বেনজিনা। ম্যাচের ৮১তম মিনিটে আক্রমণে যাওয়া কোরিয়ান মিডফিল্ডার জি সো-ইউনকে ফাউল করেন তিনি। তাতে অবশ্য মরক্কোর জন্য বিপদ কিছুটা ঘন হয়ে উঠে। কিন্তু পেনাল্টি বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি কোরিয়া। বেনজিনাও তাই হাফ ছেড়ে বাঁচেন।
হিজাব পরে খেলা নিয়ে অবশ্য শুরুতে প্রচুর বিতর্ক হয়েছিল। তবে ২০১৪ সালে ধর্মীয় কারণে পুরুষ ও নারী ফুটবলারদের মাথা ঢেকে রাখার জন্য পোশাক পরার অনুমতি দেয় ফিফা।