ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে ফুটবলারকে সৌদি ক্লাবে বেচে দিতে চায় লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৭, ২৮ জুলাই ২০২৩
যে ফুটবলারকে সৌদি ক্লাবে বেচে দিতে চায় লিভারপুল
ছবি: সংগৃহীত

লিভারপুল তারকা ফ্যাবিনহোকে বেচে দিতে চাইছে ক্লাব। সেজন্য সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে আলোচনা করছে দলটি। এমন তথ্য দিয়েছে খবর দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। দুপক্ষই নাকি সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছে। চুক্তি হলে তিন বছরের জন্য ইত্তিহাদে দেখা যাবে ফ্যাবিনহোকে।

মোনাকো থেকে ২০১৮ সালে লিভারপুলে যোগ দিয়েছিলেন ফ্যাবিনহো। দলটির হয়ে সব মিলিয়ে ২১৯ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। 

লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবো কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ফ্যাবিনহোর ম্যাচসংখ্যা ৫১৩টি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: লিভারপুল
লিংক সফলভাবে কপি হয়েছে!