ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পে প্রসঙ্গে যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৫, ২৯ জুলাই ২০২৩
এমবাপ্পে প্রসঙ্গে যা বললেন আনচেলত্তি
ছবি- সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ডেরা ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। আরেক মৌসুম খেলেই প্যারিসিয়ানদের সঙ্গে সম্পর্কের ইতি টানবেন তিনি। এমন ঘোষণা দেওয়ার পর থেকেই পিএসজির সঙ্গে তার সম্পর্কের দূরত্ব শুধু বাড়ছেই।

নতুন মৌসুমে চুক্তি না বাড়ালে এমবাপ্পেকে বিক্রি করে দিবে পিএসজি। এরই মধ্যে তার মূল্যও নির্ধারণ করেছে ফরাসি ক্লাবটি। চলতি দলবদলের মৌসুমেই তাকে ২৫০ মিলিয়ন ইউরোতে বিক্রি করে দিতে চায় প্যারিসিয়ানরা।

দীর্ঘদিন ধরেই এমবাপ্পেকে কেনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে তাকে ২০০ মিলিয়ন ইউরোতে কিনতে চেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। সে হিসেবে পিএসজির বেধে দেওয়া মূল্য রিয়ালের কাছে তুলনামূলক বেশিই।

Advertisement

এদিকে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে রয়েছে রিয়াল মাদ্রিদ। আজ মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তার আগে সংবাদ সম্মেলনে আসেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্বাভাবিকভাবেই আনচেলত্তির কাছে ছুঁড়ে দেওয়া হয় এমবাপ্পের প্রশ্ন, জবাবে তিনি বলেন, ‘এমবাপেকে নিয়ে আমাকে প্রশ্ন করলে আমি তাতে বিরক্ত হই না…আমি স্রেফ উত্তর দেব না।’

তিনি বলেন, মৌসুমের মাঝে আমাদের ধারাবাহিকতা থাকতে হবে, আমরা কী করতে যাচ্ছি এখন তা নিয়ে কথা বলার সময় নয়। আমরা এখনো শতভাগ জানি না যে, আমরা কী করব। সামনের মৌসুমে জন্য আমাদের সঠিক মনোভাব, নিবেদন থাকা দরকার।’

আনচেলত্তি আরো বলেন, ‘দল হিসেবে আমরা পরিপূর্ণ এবং তা যথেষ্ট। আক্রমণে তারা ভালো করছে। ব্রাহিম ডিয়াজ এবং হোসেলু দেখিয়েছে যে তারা আক্রমণে অবদান রাখতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!