ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডেম্বেলেকে কিনতে চায় পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ২৮ জুলাই ২০২৩
ডেম্বেলেকে কিনতে চায় পিএসজি
ছবি: সংগৃহীত

বার্সেলোনার ফ্রান্স ফরোয়ার্ড উসমান ডেম্বেলের চুক্তিতেও ‘ফাঁক’ আছে। যে সুবিধা নিতে চায় পিএসজি।

ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, রিলিজ ক্লজের অর্থ  পরিশোধ করে বার্সেলোনা থেকে ডেম্বেলেকে প্যারিসে আনতে চায় পিএসজি। এরই মধ্যে চুক্তির বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছে প্যারিসের ক্লাবটি।

বার্সার সঙ্গে ডেম্বেলের চুক্তির ‘ফাঁক’ হলো আগামী ৩১ জুলাই পর্যন্ত তার রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন ইউরো। কিন্তু ঘড়ির কাটায় ১ আগস্ট হয়ে গেলেই রিলিজ ক্লজ গিয়ে দাঁড়াবে ১০০ মিলিয়ন ইউরো। পিএসজির এখন হাতে থাকা তিন দিনের মধ্যে চুক্তি সম্পন্ন করতে হবে। 

Advertisement

তবে বল ডেম্বেলের কোর্টে। চুক্তির বিষয়ে ডেম্বেলের সঙ্গে পিএসজির সমঝোতা হয়নি এখনও। তিনি প্যারিসে আসতে রাজি হলেই রিলিজ ক্লজ দিয়ে তাকে চুক্তি করতে পারবে লা প্যারিসিয়ানরা। ডেম্বেলের পার্ক দেস প্রিন্সেসে আসার বিষয়ে আগ্রহ আছে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: পিএসজি
লিংক সফলভাবে কপি হয়েছে!