ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ দলে রিয়াদকে চান পাইলট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪২, ২৭ জুলাই ২০২৩
বিশ্বকাপ দলে রিয়াদকে চান পাইলট
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে এক সময় ছয় নাম্বরের অন্যতম ভরসার স্থান মাহমুদুল্লাহ রিয়াদ। গত আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাংলাদেশের স্কোয়াডে নেই অলরাউন্ডার। কয়টা সিরিজে না থাকায় বিশ্বকাপ ও এশিয়া কাপ তাঁর দলে জায়গা পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে এশিয়া কাপের আগে কন্ডিশনিং ক্যাম্পে রয়েছেন বাংলাদেশি এই সাইলেন্ট কিলার। রিয়াদকে নিয়ে মুখ বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) ক্লেমন ইনডোর ক্রিকেট টুর্নামেন্টে খালেদ মাসুদ পাইলট বলেন, ‘মাহমুদউল্লাহর বিশ্বকাপ অভিজ্ঞতাগুলো যদি দেখেন …বড় জায়গায় এমন বড় ক্রিকেটার গুরুত্বপূর্ণ। এরকম টি-২০ হলে আমি বলতাম না কিন্তু এটা ওয়ানডে খেলা এখানে বিপক্ষে বড় দল থাকবে। কোন কারণে যদি চার উইকেট পড়ে যায় তখন অভিজ্ঞতাটা খুব দরকার।' 

পাইলট মুশফিকে উদাহরণ দিয়ে বলেন 'আমরা সবাই জানি মাহমুদউল্লাহ অভিজ্ঞতার দিকে….দেখুন কয়েকদিন আগেও মুশফিককে বাদ দেয়ার কথা উঠেছিল কিন্তু সে কোন মানের ক্রিকেটার তা সে প্রমাণ করে দেখিয়েছে।’

Advertisement

এদিক অধিনায়ক তামিমের ইনজুরি জল্পনার মধ্যে টিম ম্যানেজম্যান্টের দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ৭ নম্বর পজিশন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে দলের বাইরে আছে মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞতা আর বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের সুবাদে রিয়াদকে বিশ্বকাপ দলে দেখতে চান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!