ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসি থেকে সুখবর পেলেন পিংকি-নাহিদা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ২৫ জুলাই ২০২৩
আইসিসি থেকে সুখবর পেলেন পিংকি-নাহিদা
ছবি- ডেইলি বাংলাদেশ

ইতিহাস গড়ে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ভারতীয় নারী ক্রিকেট দলকে হারিয়েছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করেছেন টাইগ্রেসরা। যা সফরকারীদের বিপক্ষে বিরল কীর্তিই বটে। তবে শুধু দলীয় পারফরম্যান্সই নয়, সিরিজটিতে ব্যক্তিগত অর্জনেও বাজিমাত করেছেন বাংলার বাঘিনীরা।

মিরপুরের হোম অব ক্রিকেটে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ফারজানা হক পিংকি। যা বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে প্রথম শতক। একই সঙ্গে ম্যাচটির শেষ মুহূর্তে দুই উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অলরাউন্ডার নাহিদা আক্তার।

ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বড় সুখবর পেয়েছেন পিংকি ও ফারজানা।

Advertisement

মঙ্গলবার ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে  ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৯তম স্থানে উঠে এসেছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবেও সেরা বিশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিলেন ফারজানা। 

অন্যদিকে বোলিং র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন লেফট আর্ম স্পিনার নাহিদা আক্তার। ৫ ধাপ এগিয়ে ১৯ তম স্থানে উঠে এসেছেন নাহিদা। যেটি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেরা অবস্থান। এর আগে গেল বছর ২০তম স্থানে জায়গা করে নিয়েছিলেন সালমা খাতুন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!