ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে কে থাকছেন বাংলাদেশের অধিনায়ক বললেন পাপন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ২৩ জুলাই ২০২৩
বিশ্বকাপে কে থাকছেন বাংলাদেশের অধিনায়ক বললেন পাপন 
ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ হতে বেশি সময় বাকি নেই। তবে বাংলাদেশ অধিনায়ক কে হবেন তা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।  

রোববার (২৩ জুলাই)  টিম হোটেলে নারী দলের সাথে দেখা করতে গিয়ে ছেলেদের বিষয়কাপের বিষয়ে কথা বলেন পাপন।  তিনি বলেন,‘তামিম আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন। ও না থাকায় লিটন ক্যাপ্টেন্সি করেছে। ও যদি ফেরত আসে ও করবে, না হলে অন্য কেউ করবে’।

তামিম বর্তমানে পরিবারের সাথে সংযুক্ত আরব আমিরাতে আছেন। সেখানে থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর চিকিৎসকের কাছে পিঠের চোটের ব্যাপারে পরামর্শ নেবেন। ঠিক করবেন পিঠের অস্ত্রোপচার করাবেন কিনা। শেষ পর্যন্ত যদি তিনি ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করান তাহলে ৪ মাসের জন্য মাঠের বাইরের থাকতে হবে তামিমকে।

Advertisement

ওয়ানডে অধিনায়ককে পেতে অবশ্য এক পায়ে দাঁড়িয়ে বোর্ড। তাকে সুস্থ করে তুলতে সব প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে বিসিবি বস। তিনি বলেন ‘আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যয়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না অবজেক্টিভটা কী বলার।’

পাপান আরো বলেন‘দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে। এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে খাঁড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি’ 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!