ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত (নারী) সিরিজ-২০২৩

প্রথম বাংলাদেশি হিসেবে ফারজানার ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৪, ২২ জুলাই ২০২৩
প্রথম বাংলাদেশি হিসেবে ফারজানার ইতিহাস
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে ভারত নারী দলের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি হাকিয়েছেন ফারজানা হক পিংকি।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ফারজানা। যা বাংলাদেশি নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি।

ম্যাচের ৪৮তম ওভারের শেষ বলে শেফালি ভার্মাকে বাউন্ডারি হাকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ফারজানা। এরপর স্কোরকার্ডে আরো ৪ রান যোগ করেন তিনি। অবশ্য ইনিংসের শেষ বলে রান আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ১৬০ বলে ৭টি বাউন্ডারিতে ১০৭ রানের ইনিংসটি সাজিয়েছেন এ ব্যাটার।

Advertisement

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা। এতে সিরিজ জিততে ভারতের প্রয়োজন ২২৬ রান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!