এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগ্রেসদের সংগ্রহ ২৮.৫ ওভারে এক উইকেটে ১০৩ রান।
শনিবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে লড়ছে টাইগ্রেসরা। ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়। আর খেলাটি দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
.png)
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সিরিজ নির্ধারণী ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শামিমা সুলতানা ও ফারজানা হক পিংকি। এ জুটিতে ভালো শুরু পায় লাল সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ২৬তম ওভারের শেষ বলটি সুইপ করে ডিপ মিডউইকেটের দিকে ঠেলে দিয়ে ১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শামিমা। পরের ওভারের প্রথম বলেই কভার থেকে দুই রান আদায় করে নেন তিনি।
অবশ্য পরের বলেই স্নেহ রানার বলে কাটা পড়েন শামিমা। এতে ৫ বাউন্ডারিতে ৫২ রানের ইনিংস থেমে যায় এ ডানহাতি ব্যাটারের।
এরপর বাইশ গজে আসেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ফারজানা হক। বর্তমানে জ্যোতি ৯ ও ফারজানা ৫৩ রানে ব্যাটিং করছেন।